Lovely IELTS

আমাদের গল্প

ভালো মেন্টর সবারভাগ্যে জোটে না — তাই আমরা।

ঢাকার বাইরে, কোচিং-এর খরচের বাইরে, হাজারো শিক্ষার্থী একা একাই IELTS-এর প্রস্তুতি নেয়। লাভলী IELTS তৈরি হয়েছে তাদের জন্য — যেন প্রতিটা শিক্ষার্থী নিজের খাতা দেখানোর মতো একজন মেন্টর পায়, বিনামূল্যে, বাংলায়।

যা যা পাবেন

কোচিং-এ যা শেখায়, তার অনেকটাই এখানে — নিজের সময়ে, নিজের ঘরে।

লাইন ধরে Writing চেক

Task 1 আর Task 2 — দুটোই। Grammar, vocabulary, coherence, task achievement — প্রতিটা বাক্য খুঁটিয়ে দেখা হয়, সাথে Band Score।

ফিডব্যাক পুরোটাই বাংলায়

কেন ভুল, কীভাবে ঠিক করবেন — ইংরেজি জার্গনে নয়, আপনার নিজের ভাষায় বুঝিয়ে দেওয়া। যেন পাশে বসে কেউ দেখিয়ে দিচ্ছে।

একটা পুরো কমিউনিটি

হাজারো বাংলাদেশি IELTS-যোদ্ধার দল — যারা প্রশ্নের উত্তর দেয়, রিসোর্স শেয়ার করে, আর মন খারাপের দিনে সাহস দেয়।

সংখ্যায় আমরা

ছোট শুরু, কিন্তু প্রতিদিন এগোচ্ছি।

৫০০+

শিক্ষার্থী আমাদের সাথে

২,০০০+

খাতা চেক হয়েছে

১০+

ফ্রি রিসোর্স

২৪/৭

যখনই দরকার

একসাথে শিখি, একসাথে এগোই

যারা Band 7 পেয়ে গেছে, তারা ফিরে এসে পথ দেখায় নতুনদের। প্রশ্ন করুন, রিসোর্স নিন, নিজের গল্পটাও একদিন শেয়ার করবেন।

Facebook গ্রুপে যোগ দিন